বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
নাগরিকবার্তা২৪
রাজনীতি

সীতাকুণ্ডে রথ দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রথযাত্রা দেখতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জগন্নাথ দে নামের এক সাড়ে চার বছরের শিশু নিহত হয়েছে। শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

নানাগরিক বার্তা ২৪ প্রতিবেদক১৬ জুলাই, ২০২৬ এ ১১:৪০ PM· 1 মিনিট পাঠ
সীতাকুণ্ডে রথ দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
সীতাকুণ্ডে রথ দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
পাঠ মোড
18

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ দে হাটহাজারী উপজেলার বারুইপাড়া গ্রামের প্রবাসী রুবেল দের বড় ছেলে।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রথযাত্রা উপলক্ষে জগন্নাথ তার মা ও ভাইকে নিয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাইন্নারখোলা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। রথ যখন তার মা ও আরও অনেকের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে দেখছিল, তখনই বাঁশবাড়িয়া সৈকতের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি ধাক্কা দেওয়ার পর না থেমে শিশুর শরীরের উপর দিয়ে চলে যায়। চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফখরুল আমিন জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার মাথায় গুরুতর আঘাত ছিল, কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল।

তথ্য যাচাই

AI • Fact Check

ঘটনাপ্রবাহ

AI • Timeline
এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য

3 মন্তব্য
  • আরিফ হাসান

    গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দ্রুত বাস্তবায়ন কামনা করি।

  • নাফিসা তাবাসসুম

    প্রতিবেদনটি খুবই তথ্যবহুল হয়েছে।

  • সজীব রায়

    বেসরকারি খাতেও সমন্বয় জরুরি।