কিশোরগঞ্জে উপজেলা বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, একজন আটক
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহিদুল আলমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক কর্মীও গুরুতর আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহিদুল আলমকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। তার সঙ্গে থাকা উপজেলা বিএনপির কর্মী হাদিস মিয়াও এই হামলায় গুরুতর আহত হয়েছেন।
মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহিদুল ও হাদিসের ওপর তিন থেকে চারজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা আহতদের প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ বসাক নিশ্চিত করেন যে, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানিয়েছেন, এই ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তথ্য যাচাই
ঘটনাপ্রবাহ
মন্তব্য
- আআরিফ হাসান
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দ্রুত বাস্তবায়ন কামনা করি।
- ননাফিসা তাবাসসুম
প্রতিবেদনটি খুবই তথ্যবহুল হয়েছে।
- সসজীব রায়
বেসরকারি খাতেও সমন্বয় জরুরি।